২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র ধ্বংসের হোতাদের পক্ষে কেউ কেউ কথা বলছেন: মতিয়াকে ইঙ্গিত করে মইনুল

দুই নেত্রীকে বাদ দিয়ে গণতন্ত্র "র্চ্চা ভুল হবে বলে দেওয়া মতিয়া চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, গণতন্ত্র ধ্বংসের হোতাদের পক্ষে কোনো কোনো রাজনীতিবিদ এখন কথা বলছেন। শনিবার মতিয়া চৌধুরীর দেওয়া বক্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হলে ব্যারিস্টার মইনুল হোসেন রোববার একদল সাংবাদিকদের বলেন, "যাদের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস হয়েছে তাদের পক্ষে বলতে গিয়ে এখন কোনো কোনো রাজনীতিবিদ বলছেন 'তাদের ছাড়া গণতন্ত্র রক্ষা হবে না'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2007, 07:59 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুই নেত্রীকে বাদ দিয়ে গণতন্ত্র "র্চ্চা ভুল হবে বলে দেওয়া মতিয়া চৌধুরীর বক্তব্যের সমালোচনা করে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, গণতন্ত্র ধ্বংসের হোতাদের পক্ষে কোনো কোনো রাজনীতিবিদ এখন কথা বলছেন। শনিবার মতিয়া চৌধুরীর দেওয়া বক্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হলে ব্যারিস্টার মইনুল হোসেন রোববার একদল সাংবাদিকদের বলেন, "যাদের মাধ্যমে গণতন্ত্র ধ্বংস হয়েছে তাদের পক্ষে বলতে গিয়ে এখন কোনো কোনো রাজনীতিবিদ বলছেন 'তাদের ছাড়া গণতন্ত্র রক্ষা হবে না'। তাদের এ ধরনের বক্তব্যের অর্থ আমার বোধগম্য নয়।" শনিবার দুপুরে সুধা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী সদনে সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে পুলিশি বাধার মুখে ভেতরে ঢুকতে না পেরে দুই নেত্রীকে বাদ দিয়ে গণতন্ত্রের চর্চা করা হলে তা ভুল হবে বলে মন্তব্য করেছিলেন। একই দিন তিনি আরো বলেছিলেন, "বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র অবরুদ্ধ হয়ে পড়েছে। গণতান্ত্রিক দলগুলোকে দুর্বল করা হলে জঙ্গিবাদ শক্তিশালী হয়ে উঠবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এইচডি/এএল/১৩৩০ ঘ.