চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সঙ্কট নেই- কর্তৃপক্ষের এমন দাবির মধ্যেও নাচোলের কৃষকরা বলছেন, চাহিদা অনুযায়ী সার তারা পাচ্ছেন না। এদিকে বুধবারের ঘটনা তদন্তে গঠিত কমিটি বুধবার প্রতিবেদন জমা দিয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শনিবার এক বিবৃতিতে নাচোলের ৫ হাজার কৃষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
গত বুধবার সার নিতে আসা কৃষকরা নাচোল উপজেলা পরিষদ ভবনে ব্যাপক ভাংচুর চালায়। কৃষকদের হামলায় আহত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর মোরশেদসহ তিন কর্মকর্তা। সেদিন রাতেই নাম উলে
bdnews24