২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে গার্মেন্টস কারখানায় আগুন

রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় একটি তৈরি পোশাক কারখানায় শনিবার বিকালে আগুন লেগেছে। সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত আগুন জ্বলছিল। দমকলের আটটি গাড়ি ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। আগুনের কারণ কিংবা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় একটি তৈরি পোশাক কারখানায় শনিবার বিকালে আগুন লেগেছে। সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত আগুন জ্বলছিল। দমকলের আটটি গাড়ি ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। আগুনের কারণ কিংবা এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। খিলগাঁও থানার দায়িত্বরত কর্মকর্তা রহমত আলী জানান, চৌধুরীপাড়ার হোটেল আল মদীনার পাশের এনভয় গার্মেন্টস এ বিকাল সাড়ে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ দমকলকে জানায়। ডেসাকে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার জন্য অনুরোধ করা হয়। দমকল বাহিনীর সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা পারভীন আক্তার জানান, সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত ঘটনাস্থলে দমকলের আটটি গাড়ি আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে। আরও দুইটি গাড়ি চাওয়া হয়েছে। ছয় তলা ওই ভবনে তখন অনেক শ্রমিক কাজ করছিল বলে তিনি জানান। তবে ঠিক কতোজন কাজ করছে বা আহত বা নিহতের সংবাদ এখন পর্যন্ত তারা পাননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৮১৪ ঘ.