২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে রিকশার ভুয়া নম্বরপ্লেট ও টোকেনসহ তিন ব্যক্তি গ্রেপ্তার

পুলিশের গোয়েন্দা শাখা মিরপুর এলকায় এবং খিলগাঁও থানা পুলিশ গোড়ানে অভিযান চালিয়ে রিকশার ভুয়া নম্বরপ্লেট ও টোকেন সরবরাহের অভিযোগ শামীম খলিফা স্বপন, ইদ্রিস হোসেন ও আব্দুস সাত্তার নামের তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2007, 03:53 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পুলিশের গোয়েন্দা শাখা মিরপুর এলকায় এবং খিলগাঁও থানা পুলিশ গোড়ানে অভিযান চালিয়ে রিকশার ভুয়া নম্বরপ্লেট ও টোকেন সরবরাহের অভিযোগ শামীম খলিফা স্বপন, ইদ্রিস হোসেন ও আব্দুস সাত্তার নামের তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় বেশ কিছু ভুয়া নম্বরপ্লেট, মালিকদের পরিচয়পত্র ও রিক্সার ট্যাক্স টোকেন সরবরাহের কাগজপত্র জব্দ করে পুলিশ। এ বিষয়ে মিরপুর ও খিলগাঁও থানায় দুটি মামলা হয়েছে। শুক্রবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি চক্র মিরপুর এলাকায় 'সরকারী বাসভবনবাসী কল্যাণ সমিতি' নামে একটি কার্যালয় খুলে রিকশার ভুয়া নম্বরপ্লেট ও কাগজপত্রের ব্যবসা চালিয়ে আসছিল। বৃহস্পতিবার ওই কার্যালয়ে অভিযান চালিয়ে ২০টি নম্বরপ্লেটসহ শামীম খলিফা স্বপন, ইদ্রিস হোসেন ও আব্দুস সাত্তার নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মিরপুরের পাইকপাড়া এলাকায় "বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা-ভ্যান মালিক সমন্বয় পরিষদ'' সাইনবোর্ড লাগানো আরেকটি কার্যালয় থেকে শতাধিক নম্বরপ্লেটসহ জাল টোকেন ও কাগজপত্র জব্দ করা হয়। এছাড়া গোড়ানে "মুক্তিযোদ্ধা পুনর্বাসন কল্যাণ সমিতি লিমিটেড" সাইনবোর্ড লাগানো একটি কার্যালয় থেকে পুলিশ রিক্সার ১২৫টি ব্লুবুক উদ্ধার করে। তবে এখান থেকে কাউকে আটক করা যায়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/২১৪৭ ঘ.