ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পুলিশ অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে। নিহত যুবকের বাম কপালে একটি গুলির চিহ্ন রয়েছে।
যাত্রাবাড়ি থানার কর্তব্যরত কর্মকর্তা উপ--পরিদর্শক মো. আব্দুল আজিজ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে যাত্রাবাড়ী থানার দক্ষিণ কাজলা নয়ানগর ফারুখ মিয়ার বাড়ির সামনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরনে ছাই রংয়ের প্যান্ট এবং কালো রংয়ের সার্ট ছিল।
ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে যাত্রাবাড়ি থানার উপ--পরিদর্শক শরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/১৯২২ ঘ.
bdnews24