ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাঁচাবাজারে শাকসবজি, মাছ, ডানো গুড়ো দুধের দাম বেড়েছে। কমেছে কাঁচামরিচের দাম।
বাজারে প্রচুর পরিমাণ শাকের সরবরাহ থাকলেও দাম এখনো নাগালের বাইরে। প্রতি আঁটি কলমি শাক, পুঁই শাক, লাউ শাক বা ডাটা শাক বিক্রি হচ্ছে ১০ থেকে ১৩ টাকায়। তুলনায় লাল শাকের দাম একটু কম - প্রতি আঁটি ৬ থেকে ৮ টাকা। চার সদস্যের একটি পরিবারকে দু'আঁটি শাক খেতে হলেও খরচ করতে হবে কমপক্ষে ১৬ থেকে ২০ টাকা।
শুক্রবার সকালে রাজধানীর মীরপুর ১১ নং সেকশন, কারওয়ান বাজার, হাতিরপুল বাজার ঘুরে দেখা গেল কিছু কিছু পণ্যের দাম বাজারভেদে বাড়ে-কমে।
মীরপুর ১১ নং সেকশন, কারওয়ান বাজারে ঢাকা সিটি কর্পোরেশনের মূল্য তালিকার বোর্ড দেওয়া থাকলেও তাতে কোনো পণ্যের দাম লেখা ছিল না। হাতিরপুল বাজারে দামের তালিকা থাকলেও তা বোর্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বিক্রেতারা প্রতিটি পণ্যের দাম ক্রেতার কাছ থেকে তালিকার চেয়ে বেশি রাখছেন।
মাছে
bdnews24