২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে আহত ৩০

সরাইল উপজেলার ধরন্তী ঘাটের কাছে শাপলা বিলে বৃহস্পতিবার একটি নৌকাডুবে ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 02:12 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরাইল উপজেলার ধরন্তী ঘাটের কাছে শাপলা বিলে বৃহস্পতিবার একটি নৌকাডুবে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিন জনকে আশঙ্কাজনক অবস্থায় সরাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নাসিরনগরের কুইট্টা ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা শাপলাবিলের মাঝামাঝি এলে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উল্টে যায়। যাত্রীদের মধ্যে অনেকে সাঁতরে কূলে উঠতে পারলেও ৩০ জন ডুবতে বসে। ওই সময় স্থানীয় লোক জন তাদের উদ্ধার করে। এদের মধ্যে কুন্ডা গ্রামের স্বপ্না বেগম (১৮), ফান্দাক গ্রামের সাফিয়া খাতুন (৪৫) এবং একই গ্রামের নেহার বানু (৫০) কে সরাইল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. যাইদ হোসেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের ঘটনাস্থলে যান। তারা উদ্ধার কার্যক্রম তদারকি করেন। জানান, নৌকাডুবিতে কেউ মারা যাননি বলে ইউএনও যাইদ হোসেন নিশ্চিত করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/২০১৩ ঘ.