২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর চারঘাটে ঘূর্ণিঝড়ে অর্ধশত ঘর বিধ্বস্ত

চারঘাট উপজেলায় ঘূর্ণিঝড়ে অর্ধশত বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। চারঘাটের নিমপাড়া এলাকায় বুধবার সন্ধ্যার সময় ওই ঘূর্ণিঝড় আঘাত হানে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মুজিবর রহমান বিপ্লব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 08:12 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

রাজশাহী, জুলাই ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চারঘাট উপজেলায় ঘূর্ণিঝড়ে অর্ধশত বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। চারঘাটের নিমপাড়া এলাকায় বুধবার সন্ধ্যার সময় ওই ঘূর্ণিঝড় আঘাত হানে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মুজিবর রহমান বিপ্লব। তিনি জানান, ঘূর্ণিঝড়ে অর্ধশত কাঁচা ঘর বিধ্বস্ত হয় এবং অনেক বাড়ির টিনের চাল উড়ে যায়। প্রচুর গাছ-পালাও উপড়ে পড়ে। ঝড়ে নিমপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিপ্লব জানান। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরুপণ কিংবা দুর্গত এলাকায় কোনও সহায়তা পৌঁছেনি। তবে ঝড়ের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও সিতারা বেগম জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য জেলা প্রশাসকের কাছে অর্থও চাওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০৯ ঘ.