২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন কার্যকর করতে কমিটি গঠন

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন ২০০৬ কার্যকর করতে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের প্রথম সভায় এই কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 05:46 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন ২০০৬ কার্যকর করতে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের প্রথম সভায় এই কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবালের সভাপতিত্বে অনুুষ্ঠিত এ সভায় ফাউন্ডেশনের তহবিল সংগ্রহ, ব্যাংক হিসাব খোলা, ক্যাশ বই সংরক্ষণ এবং পরিচালনা বোর্ডের সদস্য ও কর্মচারীদের সম্মানী ভাতার হার নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সভায় শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনা করে পরিচালনা বোর্ডের সদস্যদের কোনো সম্মানী ভাতা না দেওয়ার সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আইন ২০০৬ যথাযথভাবে কার্যকর করতে একটি বিধিমালা তৈরির জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. নুরুন্নবীকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আশফাক হামিদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের মহাসচিব সি কে হায়দার, শ্রমিক নেতা ওয়াজেদুল ইসলাম খান, মামুনুর রশিদ চৌধুরী, মো. মজিবুর রহমান ভূঞা ও বোর্ডের সদস্যরা উপস্থিত এই সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/জেকে/২৩৪১ ঘ.