২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম বাড়ানোর চক্র তৈরির অভিযোগে ৪ ব্যবসায়ী নেতা গ্রেপ্তার

চক্রগড়ে তুলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর অভিযোগে বুধবার রাজধানীর নিউমার্কেট ও হাতিরপুল থেকে চার ব্যবসায়ী নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 05:17 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চক্রগড়ে তুলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর অভিযোগে বুধবার রাজধানীর নিউমার্কেট ও হাতিরপুল থেকে চার ব্যবসায়ী নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এরা হলেন নিউমার্কেট বনলতা কাঁচাবাজার সমিতির সভাপতি আব্দুল খালেক (৫০), সাধারণ সম্পাদক মো. শফিউল্লাহ (৪৩) এবং হাতিরপুল কাঁচাবাজার সমিতির নেতা গোলাম মোস্তফা (৫৮) ও বাচ্চু মিয়া (৪৫)। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম গোলাম কিবরিয়া বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ীদের এই চক্রটি পাইকারী বাজার থেকে কম দামে মাল কিনে খুচরো ক্রেতাদের কাছে অনেক বেশি দামে বিক্রি করতো। যৌথবাহিনীর সদস্যরা এর আগে বেশ কয়েকবার তাদের সতর্ক করলেও তারা সংযত হননি। ওই চার ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২২৫৮ ঘ.