২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় টুকুকে আদালতে হাজিরের নির্দেশ

কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বের্ডের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে হাজতি পরোয়ানা জারি করেছে আদালত। বর্তমানে তিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় কারাগারে অন্তরীণ রয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 12:16 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বের্ডের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে হাজতি পরোয়ানা জারি করেছে আদালত। বর্তমানে তিনি দুর্নীতি দমন কমিশনের মামলায় কারাগারে অন্তরীণ রয়েছেন। বুধবার দুপুরে ঢাকার মহ্নাগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক কর ফাঁকির মামলায় টুকুকে বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ দেন। সকালে জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মো. নুরুল আমীন কর ফাঁকির অভিযোগে টুকুর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলার আরজিতে বলা হয়েছে, টুকু ১৯৯৯-২০০০ থেকে ২০০৬-২০০৭ অর্থবছরে মোট ৩ কোটি ৮০ লাখ ৪৪ হাজার ৩৮ টাকার সম্পদের তথ্য গোপন করে ওই সম্পদের জন্য প্রযোজ্য আয়কর ফাঁকি দিয়েছেন। বিচারক মো. আজিজুল হক প্রথমে এই মামলায় টুকুকে গ্রেপ্তারের জন্য পরওয়ানা জারির নির্দেশ দেন। কিন্তু টুকু বর্তমানে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা সম্পত্তির হিসাব গোপনের মামলায় কারাগরে অন্তরীন থাকায় তার বিরুদ্ধে হাজতি পরওয়ানা জারি করে বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ দেন তিনি। ইকবাল মাহমুদ টুকুকে গত ৩ ফেব্র"য়ারি গ্রেপ্তার করে যৌথবাহিনী। মঙ্গলবার তার স্ত্রী রোমানা মাহমুদ টুকু ও মেয়ে সারা হাসিন মাহমুদকেও গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই টুকুর ছেলে আবেদ হাসান মাহমুদ মহ্নাগর সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তিন জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/জেকে/১৮১১ ঘ.