২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর বিএনপি নেতা নজরুল গ্রেপ্তার

মেয়র মিনুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা সোয়া ৩টার দিকে নগরীর সোনাদীঘি মোড়ের শহীদ বাচ্চু স্মৃতি সংঘ নামে একটি ক্লাব থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 10:27 AM

Updated : 26 Aug 2022, 08:14 PM

রাজশাহী, জুলাই ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মেয়র মিনুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত জেলা বিএনপির সহ-সভাপতি নজরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বেলা সোয়া ৩টার দিকে নগরীর সোনাদীঘি মোড়ের শহীদ বাচ্চু স্মৃতি সংঘ নামে একটি ক্লাব থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রাজপাড়া থানায় চাঁদাবাজি, ভাংচুর ও লুটপাটের মামলা রয়েছে। নজরুলকে বোয়ালিয়া থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আব্দুল মান্নান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমআই/১৬২৩ ঘ.