২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরাইলে বিএনপি নেতা গ্রেপ্তার

সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টারকে মঙ্গলবার দুপুরে সরাইল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 12:50 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টারকে মঙ্গলবার দুপুরে সরাইল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের জানান, গ্রেপ্তারের পর আনোয়ার মাস্টারকে পুলিশে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে জরুরি ক্ষমতা বিধিমালায় মামলা হয়েছে। আনোয়ার মাস্টারকে আদালতে পাঠানো হলে মঙ্গলবারই বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৫১ ঘ.