২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিইপিজেডে মদ ও বিয়ার উদ্ধার, গ্রেপ্তার ১

সাভারে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি বিদেশি প্রতিষ্ঠান থেকে ছয় বোতল বিদেশি মদ ও ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে র‌্যাব। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় একজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2007, 12:41 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

সাভার, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাভারে ঢাকা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) একটি বিদেশি প্রতিষ্ঠান থেকে ছয় বোতল বিদেশি মদ ও ১৪৪ ক্যান বিয়ার উদ্ধার করেছে র‌্যাব। ওই ঘটনায় গ্রেপ্তার করা হয় একজনকে। ওই ঘটনায় মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর কর্মকর্তা সার্জেন্ট ইসমাইল হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। আশুলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মাকসুদা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে র‌্যাব-১১ এর একটি দল ডিইপিজেডের পুরনো জোনের এ্যাক্টর এক্সপোর্টিং কারখানায় তল্লাশি চালায়। ওই সময় নিরাপত্তা রক্ষীদের কক্ষে তল্লাশি চালিয়ে ছয় বোতল বিদেশি মদ ও ১৪৪ ক্যান বিয়ার পাওয়া যায়। ওই সময় প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষী সেকান্দার আলী (৩০) কে র‌্যাব গ্রেপ্তার করে বলে মাকসুদা বেগম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮১৬ ঘ.