বান্দরবান, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মঙ্গলবার মো. নূরু ও আফসারউদ্দিন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মাদক নিয়ন্ত্রণকারী দপ্তরের বান্দরবান কার্যালয়ের পরিদর্শক মিজানুর রহমান জানান, সকালে কামাল বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ২২ পুরিয়া গাঁজাসহ নুরু (২০) ও আফসারকে (২২) গ্রেপ্তার করা হয়। তারা শহরের আর্মিপাড়ার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বান্দরবান বাজার, বনরূপাড়া পাড়া, আর্মিপাড়া, মেম্বারপাড়া, উজানীপাড়া, স্টেডিয়াম এলাকায় গাঁজা, ফেন্সিডিল, হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রির কথা স্বীকার করেছে বলে মিজানুর রহমান জানান।
এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে বান্দরবান থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০১ ঘ.
bdnews24