ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টুয়েন্টিপোর ডটকম) - রৌদ্রজ্জ্বল আকাশ দেখে মঙ্গলবার রাজধানীবাসীর ঘুম ভাঙ্গলেও মৌসুমী বায়ুপ্রবাহের কারণে সারাদেশেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহীর কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি এবং দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলায় মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিস থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। আবহাওয়া অফিস আরো জানিযেছে, সারাদিনে রাজশাহীর তাপমাত্রা বাড়তে পারে। তবে অন্যান্য জেলার তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১০৫০ ঘ.
bdnews24