২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে আকিজ টোবাকোর বিক্রয় কেন্দ্রে ডাকাতি

মানিকগঞ্জ শহরতালীর জয়রা এলাকায় সোমবার রাত ১০টার দিকে আকিজ গ্র"প অব ইন্ডাস্ট্রিজের ঢাকা টোবাকো কোম্পানির বিক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। বিক্রয় কেন্দ্রের ম্যানেজর নাসির উদ্দিন দাবি করেছেন, ডাকাতরা কার্যালয়ের সিন্দুক থেকে ৫ লাখ টাকা নিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 05:47 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

মানিকগঞ্জ জুলাই ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জ শহরতালীর জয়রা এলাকায় সোমবার রাত ১০টার দিকে আকিজ গ্র"প অব ইন্ডাস্ট্রিজের ঢাকা টোবাকো কোম্পানির বিক্রয় কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে। বিক্রয় কেন্দ্রের ম্যানেজর নাসির উদ্দিন দাবি করেছেন, ডাকাতরা কার্যালয়ের সিন্দুক থেকে ৫ লাখ টাকা নিয়ে গেছে। নাসির উদ্দিন জানান, দশ/বারো জনের একটি সশস্ত্র ডাকাতদল মাইক্রোবাসে করে রাত ১০টার দিকে বিক্রয় কেন্দ্রে ঢোকে। তারা অস্ত্রের মুখে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে সিন্দুকের চাবি নিয়ে নেয়। এরপর ওই সিন্দুক থেকে নগদ ৫ লাখ লুটে নিয়ে চলে যায় তারা। মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শফিকুর রহমান জানান, পুলিশ এখনো ঘটনাস্থলে আছে। রাত ১১টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। ডাকাতির সঙ্গে ওই প্রতিষ্ঠানের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৩৩ ঘ.