২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় জায়েদা (২০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তার বাড়ি কুমিল্লার হোমনায়। তার স্বামীর নাম মনির হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীর কাজলায় সড়ক দুর্ঘটনায় জায়েদা (২০) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তার বাড়ি কুমিল্লার হোমনায়। তার স্বামীর নাম মনির হোসেন। যাত্রবাড়ী থানার উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, সোমবার দুপুর ১টার দিকে কাজলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক বাহনটি বা চালককে আটক করা যায়নি। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২২১২ ঘ.