২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ছাত্র খুনের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

জলঢাকায় এজাহারিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ওয়াজ কোরায়শীকে (১৩) হত্যার অভিযোগে ওই মাদ্রাসর শিক্ষক ক্বারী মফিজুল ইসলাম (৩০) ও হাফেজ শওকত আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2007, 02:38 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

নীলফামারী, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জলঢাকায় এজাহারিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ওয়াজ কোরায়শীকে (১৩) হত্যার অভিযোগে ওই মাদ্রাসর শিক্ষক ক্বারী মফিজুল ইসলাম (৩০) ও হাফেজ শওকত আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই শাহ জানান, ওয়াজ কোরায়শীকে খুনের পর কৈমারী পাটওয়ারীপাড়া জামে মসজিদের পাশে ফেলে রাখা হয়েছিল। সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মফিজুল ইসলাম ও শওকত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। কোরায়শীর বন্ধু সাইফুর রহমান (১৩) জানান, দিন সাতেক আগে কোরায়শী তার শিক্ষক মফিজুল ইসলামকে প্রেমিকার সঙ্গে অবৈধ মেলামেশার সময় দেখে ফেলে। পরে মফিজুল ইসলাম এই ঘটনার কথা কাউকে জানালে কোরায়শীকে হত্যা করা হবে বলে হুমকি দেন। সাইফুর বলেন, "মফিজুল হুজুর কোরায়শীকে হুমকি দিয়েছিলেন ঠিকই, কিন্তু খুন করে ফেলবেন তা ভাবিনি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২০৩৪ ঘ.