ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাঞ্ছারামপুর উপজেলায় কীটনাশক ট্যাবলেট খেয়ে রোববার তুলি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সদর উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন এক যুবক।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখলাকুর রহমান জানান, শিশুটি না বুঝে কীটনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে রোববার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাতবর্গ নামে স্থানে যাত্রীবাহী একটি বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত পরিচয়ের ওই যুবক নিহত হন বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৫২৩ ঘ.
bdnews24