২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পাঁচ প্রতারক গ্রেপ্তার

সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় পুলিশ পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 02:13 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

মানিকগঞ্জ, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের বান্দাইল গ্রাম থেকে শনিবার সন্ধ্যায় পুলিশ পাঁচ প্রতারককে গ্রেপ্তার করেছে। এরা হলেন, নাজমুল ইসলাম, সাইফুল আমিন, আবদুল, টিক্কা ও মোহন। তাদের বাড়ি সাভার ও সিংগাইরের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। সিংগাইর থানার উপপরিদর্শক লুৎফর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই পাঁচ প্রতারক স্থানীয় আদম ব্যাবসায়ী লিয়াকতের বাড়ি গিয়ে তার কাছে ৪০ হাজার টাকা দাবি করে। লিয়াকত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে হাত কড়া পড়িয়ে সেনানিবাসে নিয়ে যাওয়ারও হুমকি দেয়। তবে তাদের অসংলগ্ন কথাবার্তায় স্থানীয় জনগণের সন্দেহ হলে তারা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে সিংগাইর থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/২০১১ ঘ.