২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে চার 'বনসন্ত্রাসী' গ্রেপ্তার

শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামে অভিযান চালিয়ে চার 'বনসন্ত্রাসী'কে গ্রেপ্তার করেছে পুলিশ। বন বিভাগের টহল বাহিনীর ওপর হামলা, সরকারি কাজে বাধাদান, বন বিভাগের গাড়ি ভাংচুর, আটক কাঠবোঝাই ট্রাক ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 12:42 PM

Updated : 26 Aug 2022, 08:13 PM

মৌলভীবাজার, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামে অভিযান চালিয়ে চার 'বনসন্ত্রাসী'কে গ্রেপ্তার করেছে পুলিশ। বন বিভাগের টহল বাহিনীর ওপর হামলা, সরকারি কাজে বাধাদান, বন বিভাগের গাড়ি ভাংচুর, আটক কাঠবোঝাই ট্রাক ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মছলন মিয়া(৫০), সেলিম আহমদ(২৮), ইলিয়াছ মিয়া(৩০) ও আমান উদ্দিন(২৭)। তাদের সবার বাড়ি কালাপুর গ্রামে। অভিযানে নেতৃত্বদানকারী শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রেপ্তারকৃতরা চিহ্নিত বনসন্ত্রাসী। তারা লাউয়াছড়ার বনাঞ্চলের গাছ কেটে পাচার করে। এদের প্রত্যেকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় গাছ চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।" তিনি জানান, গত ১৩ জুন ভোর ৫টায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে ট্রাকে করে পাচারের সময় রেঞ্জার শেখর রায় চৌধুরী টহল বাহিনী নিয়ে তাতে বাধা দিলে গাছ চোরেরা বন বিভাগের ওই টহল দলের ওপর হামলা চালায়। পরদিন এ ঘটনায় থানায় মামলা করে বন বিভাগ। এতে সুনির্দিষ্টভাবে ১০ জনকে আসামী করা হয়। গ্রেপ্তারকৃত চারজন ওই মামলার আসামী বলে নুরুল ইসলাম জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/এমআই/১৮৪১ ঘ.