২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ

অ্যামোনিয়া গ্যাস সঙ্কটের কারণে শনিবার সকাল থেকে আশুগঞ্জ জিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 10:04 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অ্যামোনিয়া গ্যাস সঙ্কটের কারণে শনিবার সকাল থেকে আশুগঞ্জ জিয়া সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। গত ২৮ জুন অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেল কমপ্রেসার গরম হয়ে যাওয়ায় গ্যাস উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। তবে মজুদ করা গ্যাস দিয়ে দুই দিন উৎপাদন অব্যাহত রাখলেও শনিবার সকাল আটটার দিকে সে মজুদও ফুরিয়ে যায়। এ অবস্থায় কর্তৃপক্ষ আগামী সাত দিনের জন্য উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আশুগঞ্জ জিয়া সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গনি জানান, অ্যামোনিয়া গ্যাস প্লান্টের ক্রটি সারাতে প্রায় সাত দিনের মতো লাগবে। আর তাই আগামী সাত দিন সার উৎপাদন বন্ধ থাকবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৬০৫ ঘ.