২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ : সিইসি

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষাণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেছেন, ২০০৮ সালের মধ্যেই নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পাইলট প্রকল্পের কাজের সমাপনী অনুষ্ঠান শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, "আমরা পরামর্শকদের সঙ্গে আলোচনার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবো।" (আরও তথ্যসহ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2007, 07:04 AM

Updated : 26 Aug 2022, 08:13 PM

শ্রীপুর (গাজীপুর), জুন ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষাণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। তিনি বলেছেন, ২০০৮ সালের মধ্যেই নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার সকালে গাজীপুরের শ্রীপুর পৌরসভার ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের পাইলট প্রকল্পের কাজের সমাপনী অনুষ্ঠান শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। (আরও তথ্যসহ) সিইসি বলেন, "আমরা পরামর্শকদের সঙ্গে আলোচনার পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবো।" তিনি জানান, কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হবে রোডম্যাপে সে সম্পর্কে একটি ধারনা দেওয়া হবে। এছাড়া কোন এলাকায় কবে ছবিসহ ভোটার তালিকা করা হবে, রোডম্যাপে তারও উল্লেখ থাকবে। ছবিসহ ভোটার তালিকার পাইলট প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সিইসি প্রধান অতিথির বক্তব্য রাখেন। গাজীপুরের জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে দুই নির্বাচন কমিশানার মুহাম্মদ ছহুল হোসাইন ও সাখাওয়াত হোসেন, ঢাকা সেনানীবাসের সামরিক সচিব মেজর জেনারেল শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। গত ১০ জুন শ্রীপুর পৌর এলাকায় ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন এবং ভোটারদের জাতীয় পরিচয়পত্র দেয়া শুরু হয়। এই ক'দিনে পৌর এলাকার ৪১ হাজার ৭৬ জনকে ভোটার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। একই সঙ্গে ভোটারদের জাতীয় পরিচয়পত্রও দেওয়া হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সিইসি "পাইলট প্রকল্পের কাজ সন্তোষজনক" মন্তব্য করে বলেন, শ্রীপুরের অভিজ্ঞতার আলোকে চূড়ান্ত ভোটার তালিকার কাজ করা হবে। মধ্য জুলাইয়ে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় চূড়ান্ত ভোটার তালিকার কাজ শুরু হবে । আর এ কাজে সেনা সহায়তার পাশাপাশি রাজনৈতিক দল ও এনজিওগুলোর সহায়তাও নেওয়া হবে। মোবাইল টেলিফোন প্রতিষ্ঠানগুলোকে তাদের গ্রাহকদের কাছে ভোটার হওয়ার আহ্বান জানিয়ে এসএমএস পাঠানোর অনুরোধ জানানো হবে। গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়েও ভোটার তালিকা সম্পর্কে প্রচারণা চালানো হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/এসি/১৭০৯ ঘ.