২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে লালু-শহিদুল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে লালু-শহিদুল ও জলিল-আমিন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও লালু-শহিদুল পরিষদ পুর্ণ প্যানেলে জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 04:28 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

বগুড়া, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বগুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে লালু-শহিদুল ও জলিল-আমিন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও লালু-শহিদুল পরিষদ পুর্ণ প্যানেলে জিতেছে। মোট পদের সংখ্যা ২০টি হলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৪ জন, বাকি ১৬টি পদের ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতায় করেন। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বগুড়া শহীদ চান্দু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয। নির্বাচনে লালু-শহিদুল পরিষদের সহ-সভাপতি মোজাম্মেল হক লালু, খাজা আবু হায়াৎ হিরু, শফি হাসান আলো, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম টুটুল, যুগ্ম সম্পাদক সাগর কুমার রায়, মাছুদার রহমান মিলন সহ ১৬টি পদে বিজয়ী হয়। উল্লেখ্য, পদাধিকার বলে জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হওয়ায় এ পদে নির্বাচন হয়নি। উল্লেখ্য মোট ৮৯ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। তবে, বিগত কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বকুল ও এম, আর সিদ্দিক লেমন কোন ক্লাবের প্রতিনিধি হতে না পারায় তারা ভোটার হতে পারেননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বগুড়া প্রতিনিধি/এসবি/২২২১ঘ.