২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০০০ স্কাউট নিয়ে ট্রেন ছুটছে দেশের বুকে

শতবর্ষ আগে স্যার ব্যাডেন পাওয়েল তরুণদের নিয়ে শৃঙ্খলা আর মানব সেবার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাংলাদেশি কিশোর-তরুণরাও বয়ে চলছে। ১৫ বছরের স্কুল ছাত্র মনিরুজ্জামানও দীক্ষা নিয়েছে পাওয়েলের ভাবাদর্শে। তাই বাংলাদেশের বুকে এঁকেবেঁকে ছুটে চলা 'জাম্বুরি অন দ্য ট্রেন'-এ চড়ে বসে মুখ বাড়িয়ে দেশ দেখার পাশাপাশি কী করা যায় তা নিয়ে তার যত ভাবনা এখন। স্কাউট আন্দোলনের শতবর্ষ পূর্তি উপলক্ষে 'জাম্বুরি অন দ্য ট্রেন' কর্মসূচিতে অংশ নিয়েছে দেশের তিন হাজার স্কাউট। তারা পাওয়েলের স্বপ্ন সংক্রমিত করতে চাইছে আর সবার মধ্যে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2007, 03:05 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--শতবর্ষ আগে স্যার ব্যাডেন পাওয়েল তরুণদের নিয়ে শৃঙ্খলা আর মানব সেবার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাংলাদেশি কিশোর-তরুণরাও বয়ে চলছে। ১৫ বছরের স্কুল ছাত্র মনিরুজ্জামানও দীক্ষা নিয়েছে পাওয়েলের ভাবাদর্শে। তাই বাংলাদেশের বুকে এঁকেবেঁকে ছুটে চলা 'জাম্বুরি অন দ্য ট্রেন'-এ চড়ে বসে মুখ বাড়িয়ে দেশ দেখার পাশাপাশি কী করা যায় তা নিয়ে তার যত ভাবনা এখন। স্কাউট আন্দোলনের শতবর্ষ পূর্তি উপলক্ষে 'জাম্বুরি অন দ্য ট্রেন' কর্মসূচিতে অংশ নিয়েছে দেশের তিন হাজার স্কাউট। তারা পাওয়েলের স্বপ্ন সংক্রমিত করতে চাইছে আর সবার মধ্যে। শান্তিপূর্ণ পৃথিবীর প্রত্যাশায় তাদের সঙ্গে যোগ দিয়েছেন ভিনদেশি স্কাউটরাও। ভারত ও নেপাল থেকে আসা এই স্কাউটরা ব্যতিক্রমী এই জাম্বুরিতে যোগ দিয়ে ভুলে গেছে সীমা-সীমান্ত রেখার সীমানা। বৃহস্পতিবার এই রেল জাম্বুরি শুরু হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম থেকে। শুক্রবার সকালে ট্রেনটি এসে পৌঁছায় ঢাকার কমলাপুর স্টেশনে। এখানে কর্মসূচির উদ্বোধন করেন আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। তিনি বলেন, তরুণদেরকে শৃঙ্খলার শিক্ষা নিয়ে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি ভারত ও নেপালের স্কাউটদের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ভারত ও নেপালের স্কাউটরা এদেশে এসে অভিজ্ঞতা নিয়ে যাবে। তাদের সঙ্গে এদেশের স্কাউটদের হৃদ্যতা গড়ে উঠবে। এভাবে পারস্পরিক বিনিময় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদারে ভূমিকা রাখতে পারে। বিশ্বব্যাপী স্কাউট আন্দোলন শুরু হয় ১৯০৭ সালে। এ বছর শতবর্ষ পূর্তি উদযাপন করতে বিশ্ব স্কাউট সংস্থা নানা কর্মসূচি পালন করছে। বাংলাদেশ স্কাউটসের সভাপতি ড. শাহ মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যোগাযোগ সচিব মাহবুবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্কাউটের প্রধান কমিশনার মো. ফজলুর রহমান, মোহাম্মদ মাহবুবুজ্জামানও বক্তব্য রাখেন। কমলাপুল রেল স্টেশনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুরের পর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ২ জুলাই ট্রেনটি দিনাজপুরে গিয়ে পৌঁছাবে। পথে বিভিন্ন স্থানে থামবে ট্রেনটি। স্কাউটরা ট্রেন থেকে নেমে পালন করবে নানা কর্মসূচি। ট্রেনে জাম্বুরি দারুণ উপভোগ করছেন বলে জানিয়েছেন স্কাউটরা। মনিরুজ্জামান ও রকিবুল ইসলাম বলছিলেন, এর আগে ট্রেন-ভ্রমণ করলেও প্রায় সপ্তাহ ধরে ট্রেন-ভ্রমণ এবং দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে যাওয়ার সুযোগ আগে কখনো হয়নি। তার সঙ্গে কথা বলার সময় আরও কয়েকজন এসে বললো, আগে তারা নির্দিষ্ট স্থানে জাম্বুরিতে অংশ নিয়েছেন। সেখানেও অনেক মজা ও অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে। কিন্তু রেলগাড়িতে এই জাম্বুরির অভিজ্ঞতা ও আনন্দের তুলনা হয় না। বাংলাদেশ স্কাউটসের সভাপতি বলেন, ছয়দিনে ৮ শ কিলোমিটার পথ ট্রেনে পাড়ি দেওয়া