২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে কাজী হাবিবুল আউয়াল

আইন মন্ত্রণালয়ের সচিব আলী আশরাফ খান লোদী চাকরির মেয়াদ শেষে বৃহস্পতিবার অবসরে গেছেন। একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাবিবুল আউয়ালকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এই আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 04:58 PM

Updated : 26 Aug 2022, 08:12 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন মন্ত্রণালয়ের সচিব আলী আশরাফ খান লোদী চাকরির মেয়াদ শেষে বৃহস্পতিবার অবসরে গেছেন। একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাবিবুল আউয়ালকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এই আদেশ দেয়। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আশরাফ খান লোদী বৃহস্পতিবার তার কার্যালয়ে শেষ দিনের মতো অফিস করেন। এ সময় তিনি তার সহকর্মীদের কাছ থেকে বিদায় নেন। পরে আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ড্রাফটিং) কাজী হাবিবুল আউয়ালকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে, চাকরির বয়স শেষ হওয়ার মাত্র দুইদিন আগে আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আলী আশরাফ খান লোদীকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/২২৩৫ ঘ.