২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার বেড়ায় ছয় দোকান পুড়ে ছাই

বেড়া পৌরসভার শেখপাড়া এলাকায় একটি বাজারে আগুন লেগে বৃহস্পতিবার ছয়টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2007, 06:54 AM

Updated : 26 Aug 2022, 08:12 PM

পাবনা, জুন ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বেড়া পৌরসভার শেখপাড়া এলাকায় একটি বাজারে আগুন লেগে বৃহস্পতিবার ছয়টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। পাবনা দমকল বাহিনীর সহকারী পরিচালক আবদুল মোতালেব জানান, শেখপাড়ার জামে মসজিদ পাড়ায় ভোর ৫টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে একটি ট্রাংক তৈরির কারখানায় আগুন লাগে। পরে তা পাশের দুটি হোটেল, দুটি চায়ের দোকান ও একটি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে আবদুল মোতলেব জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৭ ঘ.