২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বোমা মেরে বিএনপি নেতাকে হত্যা

ঝিনাইদহ শহরে সোমবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের বোমা হামলায় সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী (৫২) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঝিনাইদহ, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঝিনাইদহ শহরে সোমবার রাতে অজ্ঞাত সন্ত্রাসীদের বোমা হামলায় সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকী (৫২) মারা গেছেন। পুলিশ সুপার আবুল খায়ের বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, "বেপারীপাড়ায় নিজ বাসার কাছের লন্ড্রি দোকান থেকে রাত আটটার দিকে কাপড় নিয়ে ফেরার পথে ওঁত পেতে থাকা সন্ত্রাসীদের বোমা হামলায় আবু বকর সিদ্দিকী মারাত্মক আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।" পুলিশ সুপার জানান, এ বিষয়ে তদন্ত চলছে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মঙ্গলবার লাশের ময়না তদন্ত হতে পারে বলে জানান তিনি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইকবাল আলী জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে শহরে র‌্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/এমএইচবি/২২৫৯ ঘ.