চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ডাক বিভাগের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৭০ জন কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব কর্মচারী গত পাঁচ বছর ধরে মাস্টার রোলে কাজ করছিলেন।
চট্টগ্রাম ডাক বিভাগের অতিরিক্ত পোস্ট মাস্টার জেনারেল ফয়জুল আজিম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার মহাপরিচালকের দপ্তর থেকে এ সংক্রান্ত একটি চিঠি এসেছে। এতে ১৭০ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/জেকে/১৫৫১ ঘ.
bdnews24