২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সরকারপক্ষের ১৩ আইনজীবী নিয়োগ

চাঁদপুরের জেলা ও দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনাল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সরকার পক্ষের ১৩ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। আগের নিয়োগপ্রাপ্ত দুই আইনজীবী ছাড়া সবার নিয়োগ বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2007, 07:22 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

চাঁদপুর, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদপুরের জেলা ও দায়রা জজ, বিশেষ ট্রাইব্যুনাল ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে সরকার পক্ষের ১৩ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। আগের নিয়োগপ্রাপ্ত দুই আইনজীবী ছাড়া সবার নিয়োগ বাতিল করা হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এ সংক্রান্ত একটি চিঠি রোববার চাঁদপুরের জেলা প্রশাসক এস এম মুনিরুল ইসলামের কাছে এসে পৌঁছেছে। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুই জন সহকারি পাবলিক প্রসিকিউটর ছাড়া বাকিদের নিয়োগ বাতিল এবং ১১ জন আইনজীবীকে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। ১৩ আইনজীবীর মধ্যে এক জন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি), নয় জন সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও তিন জনকে নিয়োগ দেওয়া হয়েছে সহকারি জেনারেল প্রসিকিউটর (এজিপি) পদে। নিয়োগপ্রাপ্তরা হলেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ভূঁইয়া, এপিপি অ্যাডভোকেট মো. মকবুল হোসেন, এপিপি অ্যাডভোকেট মো. আমিন আহমেদ, এপিপি অ্যাডভোকেট মাহবুব-ই-খোদা, এপিপি অ্যাডভোকেট মোক্তার আহমেদ, এপিপি অ্যাডভোকেট সানজিদা আকতার, এপিপি অ্যাডভোকেট দেবাশীষ কর মধু, এপিপি অ্যাডভোকেট মো. বদিউজ্জামান কিরণ, এপিপি অ্যাডভোকেট গোলাম মুর্তজা, এপিপি অ্যাডভোকেট বুলবুল আহসান, এজিপি অ্যাডভোকেট হোসনে আরা বেগম, এজিপি অ্যাডভোকেট মো. আবু সুফিয়ান খান ও এজিপি অ্যাডভোকেট মো. হাবিবুল ইসলাম তালুকদার। এ ছাড়া এপিপি অ্যাডভোকেট মো. মকবুল হোসেন ও অ্যাডভোকেট মো. আমি আহমেদকে পুননিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১৩১৮ ঘ.