সাতক্ষীরা, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফজলুল হক মোড়লকে যৌথবাহিনী রোববার রাতে আটক করেছে।
উপজেলার ভেটখালি এলাকা আটক করার পর রাতেই তাকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে।
শ্যামনগর থানার উপপরিদর্শক ফরিদ উদ্দীন বলেন, "সরকারি জমি দখল, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ একাধিক দুর্নীতির অভিযোগে জরুরি অধ্যাদেশের ১৬(২) ধারায় তাকে আটক করা হয়েছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১২২১ঘ.
bdnews24