চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- চন্দনাইশ উপজেলার বড়মা ইউনিয়নের কেশুয়া গ্রামে রোববার রাতে দুর্বৃত্তদের হামলায় মো. আসলাম (৩৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আসলাম একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমেদের ছেলে।
পুলিশের ধারণা, পূর্ব শত্র"তার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
চন্দনাইশ থানার উপ পরিদর্শক মো. আলমগীর জানান, রাত ১২টার দিকে আসলাম শহর থেকে তার বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/জিএনএ/১২০০ ঘ.
bdnews24