২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে নতুন পরিচালকের যোগদান

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের নতুন পরিচালক হিসাবে রোববার সকালে যোগদান করেছেন নাজমুল হক। আগের পরিচালক মোশাররফ হোসাইনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 01:15 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

চট্টগ্রাম, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের নতুন পরিচালক হিসাবে রোববার সকালে যোগদান করেছেন নাজমুল হক। আগের পরিচালক মোশাররফ হোসাইনের কাছ থেকে দায়িত্বভার বুঝে নিয়েছেন তিনি। দায়িত্বভার গ্রহণ করার পর নাজমুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম অফিসের সবকিছু বুঝে ওঠার পর এই অঞ্চলে পাহাড় কাটা রোধে এবং পরিবেশ রক্ষায় সর্বাত্মক পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, "নতুন এ দায়িত্বটি আমার জন্য এক ধরনের চ্যালেঞ্জ। আমি সকল ধরনের চাপ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।" নাজমুল হক এর আগে বগুড়া পরিবেশ অধিদপ্তরের পরিচালক ছিলেন। পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় মোশরারফ হোসাইনকে গত বুধবার বগুড়ায় বদলি করা হয়। পাহাড় কাটা নিয়ে তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৯১২ ঘ.