২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁথিয়ায় নৈশ কোচে ডাকাতি

শনিবার গভীর রাতে সাঁথিয়ায় একটি নৈশ কোচে ডাকাতি হয়েছে। ডাকাতদল নগদ টাকা, মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। ডাকাতদের মারপিটে গাড়ির চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তাদেরকে পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 10:21 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

পাবনা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শনিবার গভীর রাতে সাঁথিয়ায় একটি নৈশ কোচে ডাকাতি হয়েছে। ডাকাতদল নগদ টাকা, মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে। ডাকাতদের মারপিটে গাড়ির চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। তাদেরকে পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার পুলিশ সুপার এএফএম মাসুদ রব্বানী জানান, নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা মহানগর নামের একটি নৈশ কোচ রাত আনুমানিক ৩টার দিকে সাঁথিয়া উপজেলার চিনাখড়া পৌঁছালে যাত্রীবেশে একদল ডাকাত উঠে পড়ে। তারপর অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় তারা। আধ ঘন্টা ধরে ডাকাতি শেষে ডাকাতদল পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুরে বাস থেকে নেমে যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসি/১৬১৯ ঘ.