২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পুকুরে ডুবে দুই কিশোরের মৃত্যু

জেলার সুজানগর উপজেলায় মানিকদিয়া গ্রামে শনিবার পুকুরে ডুবে সৈকত (১৩) ও নাঈম (১৪) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 05:03 PM

Updated : 26 Aug 2022, 08:10 PM

পাবনা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার সুজানগর উপজেলায় মানিকদিয়া গ্রামে শনিবার পুকুরে ডুবে সৈকত (১৩) ও নাঈম (১৪) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে। পাবনার পুলিশ সুপার এএফএম মাসুদ রব্বানী জানান, বিকেল ৫টার দিকে মানিকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একদল কিশোর বৃষ্টির মধ্যে ফুটবল খেলা শুরু করে। এ সময় তাদের ফুটবলটি মাঠের পাশের পুকুরে পড়ে গেলে তা তুলতে গিয়ে সৈকত ও নাঈম পুকুরে ডুবে যায়। ঘণ্টাখানেক খোঁজাখুজির পর তাদের লাশ উদ্ধার করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৫৯ ঘ.