সাতক্ষীরা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান নগর গ্রামে শনিবার বজ্রপাতে দুই শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন।
নিহতরা হলেন শ্যামনগরের ভৈরবনগর গ্রামের তারিক গাজীর ছেলে আজিমুদ্দীন গাজী (৪৫) ও একই উপজেলার চাঁদখালি গ্রামের কবিতা বাওয়ালি (২০)।
আহত দু'জন হলেন কচি মণ্ডল (৪৫) ও বিষ্টুপদ মণ্ডল (৪০)। তাদের শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, হতাহতরা বজ্রপাতের সময় রমজান নগর গ্রামের মাহবুব শেখের চিংড়ি ঘেরে কাজ করছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/২২৫০ ঘ.
bdnews24