২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধ্যাদেশ' নিয়ে চক্রান্ত চলছে: ক্যাব

অসৎ ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে এক শ্রেণীর আমলা বর্তমান সরকারকে দিয়ে বিডিআরের তৈরি করা 'ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধ্যাদেশ ২০০৭' এর বদলে ২০০৬ সালের খসড়াটিই পাশ করানোর 'চক্রান্ত' করছেন বলে অভিযোগ এনেছে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 11:54 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অসৎ ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে এক শ্রেণীর আমলা বর্তমান সরকারকে দিয়ে বিডিআরের তৈরি করা 'ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধ্যাদেশ ২০০৭' এর বদলে ২০০৬ সালের খসড়াটিই পাশ করানোর 'চক্রান্ত' করছেন বলে অভিযোগ এনেছে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ক্যাব নেতারা ত্র"তিপূর্ণ পুরনো খসড়ার বদলে বিডিআরের নতুন খসড়াটি অনুমোদনের দাবি জানান। অনুষ্ঠানের মূল বক্তব্যে ক্যাব এর সাধারণ সম্পাদক কাজী ফারুক বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য আমাদের প্রতিবেশী দেশগুলোতেও আইন আছে। ১৯৯২ সালে বাংলাদেশ সরকার এ বিষয়ে একটি আইন তৈরির উদ্যোগ নেয়। সেসময় আইনের একটি খসড়াও তৈরি করা হয়। পরবর্তী সময়ে দুই সরকারের আমলে খসড়া আইনটি পাসের নীতিগত সিদ্ধান্তও নেওয়া হয়। গত বছরের ১৭ জানুয়ারি আইনের খসড়াটি মন্ত্রিপরিষদে পাঠানো হয় এবং ওই মাসের ৩০ তারিখে মন্ত্রিপরিষদ আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য তা বাণিজ্য মন্ত্রণালয়ে ফেরত পাঠায়। ২০০৬ সালের ৩১ মে বাণিজ্য সচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে এ বিষয়ে একটি বৈঠক হয়। বৈঠকে ক্যাবকেও ডাকা হয়। ওই বৈঠকে খসড়া আইনের বেশ কিছু ভুল ত্র"টি তুলে ধরে ক্যাব। এক পর্যায়ে সচিব আবদুল করিম আরো একটি সভা ডেকে খসড়া চূড়ান্ত করার কথা বলে বৈঠক শেষ করেন। কিন্তু সেই সভা আর হয়নি। কাজী ফারুক জানান, কয়েক মাস আগে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর ট্রেড এন্ড কমার্স মনিটরিং সেল ক্যাবসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের খসড়াটির সংশোধন ও পরিমার্জন করে একটি নতুন খসড়া তৈরি করে। 'ভোক্তা স্বার্থ সংরক্ষণ অধ্যাদেশ ২০০৭' নামের এই খসড়া প্রস্তাবটি বাণিজ্য মন্ত্রণালয়েও পেশ করা হয়। তিনি বলেন, "আমারা মনে করি, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য এই খসড়াটিই চূড়ান্তভাবে অনুমোদন করা উচিৎ।" কাজী ফারুক বলেন, "আমরা লক্ষ্য করছি, বিডিআরের নতুন খসড়াটির বদলে ২০০৬ এর ত্র"টিপূর্ণ খসড়াটিকেই উপদেষ্টা পরিষদে পাঠিয়ে অনুমোদন দেওয়ার চেষ্টা করছে বাণিজ্য মন্ত্রণালয়। আমাদের দৃঢ় বিশ্বাস, পুরনো খসড়া পাশ করা হলে তাতে ভোক্তাদের স্বার্থ পুরোপুরি সংরক্ষিত হবে না।" "আমাদের দাবি, বিডিআরের খসড়া প্রস্তাবটিই উপদেষ্টা পরিষদে পাশ করে অধ্যাদেশ আকারে জারি করা হোক।" ক্যাব এর সভাপতি বোরহান আহমেদ বলেন, "অসৎ ব্যবসায়ীদের শায়েস্তা করার জন্য সরকারের কাছে কোনো আইন নেই বলেই আজ জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া।" তিনি আরো বলেন, "আমলা ও অসৎ ব্যবসায়ীদের চক্রান্তে বর্তমান সরকার ২০০৬ সালের খসড়া আইনটিই পাশ করতে যাচ্ছে বলে শুনেছি। কিন্তু ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ করতে হলে বিডিআরের তৈরি করা খসড়াটিই অনুমোদন করা জরুরি। ক্যাব এর কোষাধ্যক্ষ খলিলুর রহমান সজল, ২০০৬ এর খসড়া প্রস্তাবে বাজারের কৃত্রিম সঙ্কট ঠেকানো, ভোক্তা ট্রাইবুনাল গঠন ও অপরাধ পুনঃসংঘটনের জন্য দণ্ডের বিধান নেই। যা বিডিআরের তৈরি করা খসড়ায় আছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/১৭১৩ ঘ.