২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডাকাত দলের সর্দারসহ ৩ জন আটক

বরিশালের বানারীপাড়া থানা পুলিশ শনিবার ভোরে অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দারসহ ৩ জনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 10:24 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

বরিশাল, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বরিশালের বানারীপাড়া থানা পুলিশ শনিবার ভোরে অভিযান চালিয়ে আন্তঃ জেলা ডাকাত দলের সর্দারসহ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন উপজেলার মাদারকাঠী গ্রামের আবদুল খানের ছেলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং 'সিক্স মার্ডার'[সহ ৫ টি ডাকাতি মামলার আসামী মো. জামাল উদ্দিন (৪০), তার সহযোগি একই গ্রামের মৃত সেরাজুর রহমানের ছেলে সৈয়দ সেলিম (৪১) এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সাঈদুল ইসলামের ছোট ভাই তাজুল ইসলাম শিপলু (২৮)। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই সরকার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপ-পরিদর্শক আবদুস ছালাম ঢাকার সাভারের একটি বস্তিতে স্থানীয় পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. জামাল উদ্দিনকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী বানারীপাড়া পুলিশ তার গ্রামের বাড়ী মাদারকাঠী থেকে সৈয়দ সেলিমকে শনিবার ভোরে আটক করেছে।" মো. আবদুল হাই সরকার আরো জানান, স