২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পলাতক আসামী গ্রেপ্তার

হত্যামামলার পলাতক আসামী আব্বাস উদ্দিন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক নাসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 09:40 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

সাভার, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হত্যামামলার পলাতক আসামী আব্বাস উদ্দিন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। সাভার থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক নাসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ১টার দিকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্বাস উদ্দিন পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার মামুনুর রশিদের ছেলে। ২০০৬ সালের জুন মাসে একই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি মহসিন হোসেনের লাশ ডেমরার একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী আব্বাস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৪১ ঘ.