২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সীমান্তে যুবক গুলিবিদ্ধ

বিএসএফের গুলিতে আহত হয়েছেন সীমান্তের লক্ষ্মীদাড়ি গ্রামের বদরউদ্দিনের ছেলে মো. আব্দুল খলিল (১৮)। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 06:58 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

সাতক্ষীরা, জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএসএফের গুলিতে আহত হয়েছেন সীমান্তের লক্ষ্মীদাড়ি গ্রামের বদরউদ্দিনের ছেলে মো. আব্দুল খলিল (১৮)। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪১ রাইফেলস ব্যাটালিয়নের কর্মকর্তা মেজর কামরুল হাসান জানান, শনিবার ভোররাতে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৩ ও সাব পিলার ৪ এর কাছাকাছি পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। ওই সময় গুলিবিদ্ধ হন খলিল। এর জবাবে বিডিআরের ভোমরা ক্যাম্পের সদস্যরা ২১ রাউন্ড গুলি ছোড়ে বলে কামরুল হাসান জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৭ ঘ.