ময়মনসিংহ, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বায়েজিদকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
এ সময় তার সঙ্গে থাকা মানিব্যাগ, দুটি মোবাইল ও দুটি চেকবই জব্দ করা হয়।
যৌথবাহিনীর কর্নেল ইকবাল জানান, ৩ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে শেরপুর-শ্রীবর্দী সড়কের নির্মাণ কাজের বিল বাবদ ঠিকাদার সৈয়দ মজিবর রহমানের কাছে বায়েজিদ পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করেন। রাত ১০টায় এক লাখ টাকা ঘুষ লেনদেনের সময় বায়েজিদকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদ বায়েজিদকে রাতেই পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক মজুমদার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১২১৩ ঘ.
bdnews24