যশোর, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ঘুষ নেওয়ার অভিযোগে জেলা সিআইডি পুলিশের পরিদর্শক শামীম মসাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার সিআইডি সদর দপ্তর থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয় বলে জেলা সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আতাউর রহমান নিশ্চিত করেছেন।
অবিযোগ রয়েছে, শামীম মসা শহরের মিলন নামে এক ব্যক্তিকে রোববার আটক করে ৩০ হাজার টাকা ঘুষ দেওয়ার শর্তে ছেড়ে দেন। এ ঘটনায় র্যবে শামীমকে গ্রেপ্তারের পর সিআইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
মঙ্গলবার খুলনা জোনের সিআইডির পুলিশ সুপার গোলাম মোস্তফা ঘটনাটির তদন্ত করেন। এরপরই তাকে প্রত্যাহার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯৪৩ ঘ.
bdnews24