যশোর, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শার্শা উপজেলায় নাজমুল হোসেন নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার আমলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক।
তিনি জানান, পূর্ব শত্র"তার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া সোহেল ও রিপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, নাজমুলকে বাড়ি থেকে ডেকে এনে বাড়ির পাশের কবরস্তানে শাবল দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।
বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নাজমুল আমলা গ্রামের রবিউল আলমের ছেলে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৪৩ ঘ.
bdnews24