২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক আইনজীবির লাশ উদ্ধার

নগরীর দেওয়ানহাট ব্রিজের নিচ থেকে মঙ্গলবার মধ্যরাতে দ্বীন মোহাম্মদ (৪৫) নামের এক আইনজীবির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দ্বীন মোহাম্মদ চট্টগ্রাম আইনজীবি সমিতির সদস্য বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম আদালতে আইনজীবি হিসাবে কাজ করে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 09:55 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

চট্টগ্রাম, ২০ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নগরীর দেওয়ানহাট ব্রিজের নিচ থেকে মঙ্গলবার মধ্যরাতে দ্বীন মোহাম্মদ (৪৫) নামের এক আইনজীবির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দ্বীন মোহাম্মদ চট্টগ্রাম আইনজীবি সমিতির সদস্য বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম আদালতে আইনজীবি হিসাবে কাজ করে আসছিলেন। ডবলমুরিং থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জাহানারা বেগম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় জনতা দেওয়ানহাট ওভারব্রিজে এক লোককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কাছের ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকগণ দ্বীন মোহাম্মদকে মৃত ঘোষনা করেন। জাহানারা বেগম জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। পরিবারের সদস্যদের উদ্ধৃত জাহানারা বলেন, "আইনজীবি দ্বীন মোহাম্মদ রাত নয়টার দিকে বাজার করার জন্য তার দেওয়ানহাটের বাসা থেকে বের হন। এরপর রাত সাড়ে ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। আইনজীবি দ্বীন মোহাম্মদের পরিবারের সদস্যরা কারও বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের না করায় সকালে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন জাহানারা বেগম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এসি/১৫২৪ ঘ.