২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারডেমে নজরুল ইসলাম খানকে দেখে এলেন মান্নান ভূঁইয়া

বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বুধবার সকালে বারডেম হাসপাতালে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানকে দেখতে যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2007, 09:09 AM

Updated : 26 Aug 2022, 08:10 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বুধবার সকালে বারডেম হাসপাতালে দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানকে দেখতে যান। পরে দলের সহ - সভাপতি এম কে আনোয়ারও নজরুল ইসলামকে দেখতে হাসপাতালে যান। বিকেলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বারডেম হাসপাতালে বিএনপি যুগ্ম মহাসচিবকে দেখতে যাওয়ার কথা রয়েছে। ডায়াবেটিকজনিত জটিলতার কারণে নজরুল ইসলাম খান শনিবার বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এসি/১৪৫৯ঘ.