২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি তাসনিম ১০ দিনের রিমান্ডে

মতিঝিলের শাপলা চত্বরে ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় জেএমবির চট্টগ্রাম শাখার নেতা আবদুল্লাহ আল তাসনিমকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে মতিঝিল থানা পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম মীর আলী রেজা মঙ্গলবার এই রিমান্ড মঞ্জুর করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2007, 04:36 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মতিঝিলের শাপলা চত্বরে ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় জেএমবির চট্টগ্রাম শাখার নেতা আবদুল্লাহ আল তাসনিমকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে মতিঝিল থানা পুলিশ। ঢাকার মুখ্য মহানগর হাকিম মীর আলী রেজা মঙ্গলবার এই রিমান্ড মঞ্জুর করেন। মঙ্গলবার তাসনিমকে গুলশান থানার একটি হত্যা মামলার রিমান্ড শেষে আদালতে হাজির করার পর মতিঝিল থানার বিষ্ফোরক আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. শামসুল ইসলাম আরো ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন। মতিঝিলে বোমা হামলার ঘটনার প্রধান আসামী জেএমবির সামরিক কমান্ডার আতাউর রহমান সানীকে ইতোমধ্যে ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় ফাঁসি দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/জেকে/২২৩৪ ঘ.