নড়াইল, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার নড়াইল পৌরসভার চেয়ারম্যান সোহরাব হোসেন বিশ্বাস এবং ওয়ার্ড কমিশনার খন্দকার মনছুর বিল্লাহকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
গত সোমবার যৌথবাহিনী তাদের গ্রেপ্তার করেছে।
সদর থানার উপ--পরিদর্শক আসাদ জানান, আটককৃতদের দুর্নীতি দমন অধ্যাদেশের ১৬ (২) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়নি বলে জানান কোর্ট জিআরও আরামিন সুলতানা।
এদিকে এ দুজন গ্রেপ্তার হওয়ার পর মঙ্গলবার দুয়েকজন কর্মকর্তা -কর্মচারী ছাড়া কোনও ওয়ার্ড কমিশনার পৌর কার্যালয়ে যাননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০২৪ ঘ.
bdnews24