২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরপুলে কিশোরের লাশ উদ্ধার

রাজধানীর হাতিরপুলে সোমবার তোতা মিয়া (১৫) নামের এক কিশোরের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2007, 06:01 PM

Updated : 26 Aug 2022, 08:09 PM

ঢাকা, ১৮ জুন(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর হাতিরপুলে সোমবার তোতা মিয়া (১৫) নামের এক কিশোরের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে। নিহত তোতা হাতিরপুরলের এমব্রয়ডারি কারখানা এমএস ফ্যাশনে কাজ করতো। তার গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়িতে। ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, সোমবার বিকেলে হাতিরপুলের ওই এমব্রয়াডারি কারখানার একটি কক্ষ তালাবন্ধ দেখে কর্মচারীরা কারখানা মালিক জিয়াউল ইসলাম মকিমকে খবর দেন। সন্ধ্যার দিকে মকিম বিকল্প চাবি দিয়ে ওই কক্ষে ঢুকে তোতার রক্তাক্ত লাশ দেখতে পান। ওই তালাবন্ধ ঘরের ভেতরে অনেকটা হতভম্ব অবস্থায় পাশের লন্ড্রি দোকানের কর্মচারী আব্দুল কাদেরকে পাওয়া যায়। মকিম বিষয়টি ধানমণ্ডি থানায় জানালে পুলিশ তোতার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে কাদের ও ওই কারখানার ব্যবস্থাপক সাইফুল ইসলামকে আটক করে পুলিশ। মনোয়ার হোসেন জানান, আব্দুল কাদের জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে খুন করেনি। খুন করার দৃশ্য দেখে ফেলায় সাইফুলসহ অন্যরা তাকে মারধর করলে সে আহত হয় এবং তার শরীরে রক্ত লাগে বলে পুলিশের কাছে দাবি করেছে সে। অবশ্য পুলিশ কাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে পরীক্ষা করে তার শরীরে মারধরের কোনো চিহ্ন পায়নি। মনোয়ার হোসেন বলেন, "তোতার সঙ্গে ব্যাক্তিগত দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে।" এ বিষয়ে একটি মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/জেকে/এমএইচবি/২২৫০ ঘ.