ফরিদপুর, জুন ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার কজুরি ইউনিয়নের শোমেশপুর গ্রামের একটি পুকুর থেকে ত্রাণের জন্য বরাদ্দ করা ৯৯টি টিন উদ্ধার করেছে পুলিশ।
পুকুর সংলগ্ন বাড়ির আবদুল হাকিম জানান, সকালে তার নাতি পুকুরে গোসল করতে গিয়ে একটি টিনের সন্ধান পায়। খবরটি এলাকার লোকজনকে জানানো হলে সবাই মিলে দুটি টিন তুলে আনে এবং যৌথবাহিনীকে খবর দেয়। এর পর যৌথবাহিনীর সদস্যরা এসে পুকুর থেকে আরও ৯৭টি টিন তুলে আনে।
সবগুলো টিনের গায়ে মন্ত্রণালয়ের সিল রয়েছে।
টিনগুলো জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন কোতায়ালি থানার উপপরিদর্শক ইকরাম হোসেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০২২ ঘ.
bdnews24